শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

স্পেনের সবচেয়ে বেশি মুসলিম কাতালোনিয়ায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

কাতালোনিয়ার স্বাধীনতা এখন আর কোনো স্বপ্ন বা রূপকথা নয়। বাস্তবতায় রূপ নিয়েছে তা। কাতালান সংসদের ভোটাভুটির মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত সিন্ধান্তে উপনীত হয়েছে স্পেন থেকে সদ্য স্বাধীনতা ঘোষণাকারী অঞ্চলটি।

কাতালোনিয়ার আজকের স্বাধীনতার গর্বিত অংশিদার অঞ্চলটির মুসলিম জনগণ। কাতালোনিয়ার স্বাধীনতার জন্য কাতালোন মুসলিমদের দোষারোপও করা হয়। কারণ, স্বাধীনতার প্রশ্নে কাতালোনের অধিকাংশ মুসলিমই সরব।

স্পেনের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বসবাস করতো কাতালোনে। কাতালোনের মোট জনসংখ্যার (৫.৪ মিলিয়ন) ২০ ভাগ মুসলিম।  কাতালোনের প্রধান শহর বার্সালোনার ৪০ ভাগ নাগরিক মুসলিম।

স্বাধীনতার প্রশ্নে অনড় কাতালোনের মুসলিম ইতিহাস অবশ্য খুব সুখকর নয়। স্পেনে মুসলিম শাসনের সুদীর্ঘ ৮ শ’ বছর (৭১১-১৪৯২ খ্রি.) কাতালোন ছিলো মুসলিম ও খ্রিস্টান শক্তিগুলোর যুদ্ধ ক্ষেত্রে।

Image result for catalonia Get Mega-Mosque

বার্সেলোনার মসজিদ

কাতালোনের কোনো না কোনো অংশ সব সময় মুসলিম শাসনাধীন থাকলেও সম্পূর্ণ কাতালোন মুসলিম শাসনাধীন ছিলো খুব অল্প সময়। মুসলিম শাসকদের কাছ থেকে সর্বপ্রথম ছিনিয়ে নেয়া হয় বার্সালোনা শহরটি।

মুসলিম শাসনাধীন হওয়ার মাত্র ৯০ বছরের মাথায় (৮০১ খ্রি.) তা হাতছাড়া হয় স্পেনীয় উমাইয়া শাসকদের।

কাতালোন মুসলিম শাসনকে বিনা প্রশ্নে মেনে না নিলেও কাতালোন মুসলিম সভ্যতা ও সংস্কৃতিকে এড়িয়ে যেতে পারে নি। গ্রানাডায়  মুসলিম শাসনের পতনের পূর্ব পর্যন্ত স্পেনের অন্যান্য অঞ্চলের মতো কাতালোন ছিলো মুসলিম প্রভাবাধীন। কাতালোনের সভ্যতা, সংস্কৃতি ও ভাষায় এখনো সে প্রভাব দৃশ্যমান।

কাতালোনীয় সমাজেই শুধু মুসলিম সংস্কৃতির ও আরবি ভাষার প্রভাব পড়েনি; বরং কাতালোন তখন ছিলো ফ্রান্সের সঙ্গে মুসলিম স্পেনের যোগাযোগ সূত্র।

বার বার এ সূত্র কাটা পড়েছে ঠিক কিন্তু মুসলিম সভ্যতার প্রভাব ফ্রান্সের সমাজেও পড়েছে এবং তা কালক্রমে এখনো টিকে আছে। গ্রানাডায় মুসলিম শাসনের পতন হলে স্পেনের অন্যান্য অঞ্চলের মতো কাতালোন থেকেও মুসলিম জনগোষ্ঠিকে নির্মূল করা হয়।

আধুনিক কাতালোনে মুসলিম সমাজের আগমন আঠারো শতকের শেষভাগে। ধীরে ধীরে মুসলিম জনসংখ্যার বাড়তে থাকে। কিন্তু তা ছিলো খুবই সামান্য। ১৯৮০ সালের শেষ ভাগ পর্যন্ত কাতালোনে মুসলিম সংখ্যা ছিলো মাত্র ৩০ হাজার।