শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মুহাম্মাদ রাশিদুল হকের অপারেশন বুধবার, পরিবারের দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ রাশিদুল হক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

গত ২৬ অক্টোবর ডেমরার স্টাফ কোয়াটারে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তিনি মাথায়, কানে, হাত, কোমর ও পায়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

মুহাম্মদ রাশিদুল হক বর্তমানে শ্যামলীর অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল থেকে মাওলানা মাহমুদুল হাসান সিরাজী আওয়ার ইসলামকে বলেন, মাথা ও হাতের আঘাত কম হলেও কোমরে মারাত্মক আঘাত পেয়েছেন। কোমর থেকে পা পর্যন্ত এখনো অবশ হয়ে আছে।

মাওলানা সিরাজী জানান, সোমবার কোমরের অপারেশন হওয়ার কথা ছিল, তবে শারীরীক অবস্থা ভালো না থাকায় ডাক্তার আজ সেটি বাতিল করে সম্ভাব্য তারিখ বুধবার করেছেন।

এদিকে মুহাম্মদ রাশিদুল হকের শশুর মাদরাসা দারুর রাশাদের শাইখুল হাদীস বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা হাবীবুর রহমান তার সুস্থতায় আলেম-ওলামা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লেখক মুহাম্মদ রাশিদুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ