মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

‘রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকার বোঝাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

উখিয়ার ময়নারগুনা রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে সোমবার দুপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকারের কূটনৈতিক অবস্থা দূর্বল বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর উখিয়ার ওই আশ্রয় কেন্দ্রে পৌঁছে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা রয়েছেন।

সোমবার ময়নারগুনা আশ্রয় শিবির, হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন খালেদা জিয়া।

সবশেষে বালুখালী পানবাজারে স্থাপিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোহিঙ্গা শিশু ও প্রসূতি মায়ের জন্য চিকিৎসাসামগ্রী চিকিৎসকদের কাছে হস্তান্তর করবেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া রোহিঙ্গা শিবিরে পৌঁছানোর আগেই সকালে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য আনা ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

ত্রাণ হিসেবে প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, কয়েক কেজি করে ডাল ও প্রয়োজনীয় কাপড়। ৫ হাজার শিশুকে দুধসহ শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মাকে গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে।

‘সংবাদ হওয়ার জন্য বিএনপির কর্মীরাই খালেদার গাড়ি বহরে হামলা করেছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ