মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিক্ষার্থীদের সন্তানের মতো গড়ে তুলুন: শিক্ষকদের প্রতি আল্লামা মাহমূদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরিফুল ইসলাম মাহমূদী
যাত্রাবাড়ী মাদরাসা থেকে

শিক্ষার্থীদের নিজদের সন্তানের মত গড়ে তুলতে মুয়াল্লিমদের প্রতি আহ্বান জানিয়েছন যাত্রাবাড়ী জামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

তিনি বলেন, মুয়াল্লিম শব্দটা অনেক দামি। আপনারা মুয়াল্লিম অর্থাৎ নবীর বিশেষ গুণে গুণান্নিত মানু্ষ। নবী নিজেকে মুয়াল্লিম হিসেবে পরিচয় দিয়েছেন এবং এটা তার ছিফতি নাম ছিলো।

তিনি আরো বলেন, নবী যেমন নিষ্পাপ বে গুনাহ ছিলেন, আপনাদেরও বে গুনাহ হতে হবে। কখনো ভুল হলে সাথে সাথে তওবা করতে হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব যাত্রাবাড়ী মাদারাসা মসজিদে সপ্তাহব্যাপী ছিফাত-তাজভীদ, খত্তে রুকআ ও বিভিন্ন কোর্সে আগত মুয়াল্লিমদের বিশেষ মজলিসে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের মারপিট না করে আদর, স্নেহ ও মায়া- মমতায় আদর্শ ও যোগ্য ছাত্র হিসেবে গড়ে তুলতে আহ্বান করেন। একই সঙ্গে নিজেকে চারিত্রিক অধ:পতন থেকে বেঁচে থাকতে ও নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার ও পরামর্শ দেন।

বয়ান শেষে আবেদনের ভিত্তিতে প্রায় আড়াইশ মুয়াল্লিমকে নসিহত ও বয়াত করেছেন।

ছবি বিষয়ে দেওবন্দের ফতোয়াটি সময়োপযোগী: আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ