বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহফিল করতে কাতার গেলেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কয়েকটি মাহফিলের অতিথি হয়ে কাতার গেলেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দীন, ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বুধবার (১ নভেম্বর) রাত ৯.৪৫ মিনিটে কাতারের রাজধানী দোহার হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামলে সেখানকার প্রবাসী আলেমগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মাওলানা তোয়াহা ছিদ্দিকী, অর্থ সম্পাদক হাফেজ ক্বারী নূর মোহাম্মদ, আল-ফালাহ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতারের সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ, মাওলানা আব্দুর রহমান ফারুকী।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী মাওলানা মুহাম্মদুল্লাহ, হাফেজ মাওলানা নোমান, হাফেজ মাওলানা ক্বারী ইউছুফ, মুহা. ওয়ালি উল্লাহসহ অনেক আলেম।