শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

সেনা দখলে আইএসের ‘সবচেয়ে শক্তিশালী ঘাঁটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা।

স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের প্রাণকেন্দ্র এটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনার বরাত দিয়ে রয়টার্স বলছে, ‘যৌথ বাহিনীর সহযোগিতায় সেনারা সন্ত্রাসী সংগঠন দায়েশের (আইএস) হাত থেকে দেইর-আল জর সম্পূর্ণ মুক্ত করেছে।’

রাশিয়ার বোমারু বিমান ও শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় দেইর আল-জর দখলে নেওয়ার পর ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে আইএসের আরেক ঘাঁটি আলবু কামালের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার সেনারা।

এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি ও আরব মিলিশিয়াদের একটি পক্ষ ইউফ্রেতিসের পূর্ব তীরে আইএসকে চেপে ধরেছে।

কয়েক বছর ধরে দেইর আল-জর দখলে নিয়েছিল আইএস। সেপ্টেম্বরের শুরুতে শহরটি দখলে নিতে লড়াই শুরু করে সেনারা।

সিরিয়ার সেনাবাহিনীর মিত্র শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, বাশারের অনুগত সেনারা এরই মধ্যে আল-হামিদিয়া, শেখ ইয়াসিন, আল-আরজি ও আল-রাশিদিয়া জেলা আইএসের দখল মুক্ত করেছে। বর্তমানে আল-হাওইকা জেলাতেই আইএসের অবস্থান আছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ