বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘একজন মুসলিমকে জিজ্ঞেস করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের সেন্ট ক্লাউড শহরে ইসলাম ধর্মকে পরিচয় করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ‘একজন মুসলিমকে জিজ্ঞেস করুন’ শীর্ষক কর্মসূচি।

Sctimes এর উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা একটি প্রতিবেদনে জানিয়েছে, এ কর্মসূচি সোমবার (৬ নভেম্বর ২০১৭) স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুসলিম বক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনাইট ক্লাউড সংস্থার পরিচালনা পরিষদের সদস্য যুরিয়া আঞ্জুম এ সম্পর্কে জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আপনাদেরকে অবমাননা করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু…’, ‘আপনাদেরকে অবমাননা করতে চাই না, কিন্তু…’ ইত্যাদি বাক্য দিয়ে নিজেদের প্রশ্ন শুরু করবেন।

প্রসঙ্গত, সেন্ট ক্লাউড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশ্লেষক আরেফ হাসান, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং ইসলামের সাথে এগুলোর অসম্পৃক্ততার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখবেন।