মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

সিলেটে পাথর তুলতে গিয়ে ৪ মাদরাসা শিক্ষার্থীসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে ৪ মাদরাসা শিক্ষার্থীসহ ৫ জন নিহত হয়েছে। টিলাধসে নিহত পাঁচজনই কিশোর।

নিতহ ৫ কিশোর কান্দালা মাদরাসায় পড়ালেখা করতেন।  মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- আবদুল কাদির (১৩) শাকিল আহমেদ (১৩); মারুফ আহমেদ (১৪) নাহিদ আহমদ (১৬) এবং জাকির আহমেদ (১৭)।

এ ছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ রয়েছেন বাংলাটিলা এলাকার সুন্দর আলী (৪০)। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ মিডিয়াকে জানিয়েছেন, ওই এলাকার ডাউকেরগুল মাদরাসার বার্ষিক জলসার (ওয়াজ মাহফিল) টাকা সংগ্রহের জন্য মাদরাসা ও স্কুল পড়ুয়া ছাত্ররা পাথর কুড়াতে গেলে টিলার একটি অংশ তাদের ওপর ধসে পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ