শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাটহাজারীতে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

বৃহত্তর চট্টলার দ্বীনি ও সেবামূলক সংগঠন “আল আমিন ফাউন্ডেশন” এর উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে ২দিন ব্যাপি ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আগামিকাল ৯ নভেম্বর বিকাল ২টা থেকে শুরু হতে যাচ্ছে।

মাহফিল পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, আগামিকালের তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী। প্রধান বক্তা হিসেবে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান মুফাসসির হিসেবে আল্লামা সাজিদুর রহমানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ তাফসীর পেশ করবেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন আল আমিন ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মাওলানা লোকমান। পরিচালনা কমিটির পক্ষ থেকে মাহফিলে সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহবান করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ