শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৪০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে ধরা খেল মা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এরা হলেন মরিচাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ  আজ বুধবার সকালে এসব তথ্য জানান ।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচ শ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।