শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বাস চাপায় মামা-ভাগ্নে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল সদর উপজেলার বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগ্নে নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে রাবনা বাইপাসের কাছে বঙ্গবন্ধুসেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল জেলা পুলিশের সার্জেন্ট মো. মাসুদ মিয়া জানিয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার আগ বিক্রমহাটি গ্রামের কাজল দাসের ছেলে সুব্রত দাস (২৮) ও তার ভাগ্নে এনায়েতপুর এলাকার রামচন্দ্র দাসের ছেলে অরণ্য দাস (২২)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, বাইপাস সড়কের শিবপুর মোড় অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সুব্রত নিহত হন।

পরে অরণ্যকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ