মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রংপুর সিটি নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন ঝন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন (নৌকা প্রতীক) বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা।

শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। এর আগে শনিবার সন্ধ্যায় গণভবনে রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলটি।

সাক্ষাৎকার শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে মেয়র পদে নৌকা প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ