শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সম্প্রীতি রক্ষার দায় শুধু মুসলমানদের একার হবে কেন, সংখ্যালঘুদেরও থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুনির আহমদ
আলেম, লেখক

গত কয়েক বছর ধরে ইসলাম ধর্ম অবমাননার মতো জঘন্য অপকর্মের সাথে ধারাবাহিকভাবে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের নাম আসছে। ইসলাম অবমাননার এসব ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকবার সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। ইসলামী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশাসনের (বিলম্বিত) কড়া পদক্ষেপের কারণে সংঘাত এড়ানো গেছে।

এসব ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলমানদের সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে না পড়তে এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সযত্ন ভূমিকা রাখতে নানা কর্মসূচি ও প্রকাশ্য বক্তব্য বার বার দিয়ে আসলেও রহস্যজনক বিষয় হচ্ছে, কোন হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতাকে তাদের স্বধর্মীয় লোকজনকে ইসলাম ধর্ম অবমাননার মতো জঘন্য অপকর্মে যেন কেউ না জড়ায়, সে জন্য কোন হুঁশিয়ারী ও সতর্কতামূলক বক্তব্য দিতে দেখা যায় না।

বাংলাদেশে সংখ্যালঘুদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও জান-মালের সার্বিক নিরাপত্তা ও নাগরিক অধিকারের প্রতি দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মুসলমান শ্রদ্ধাশীল। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সংখ্যালঘুদেরও তো দায়-দায়িত্ব রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ধর্মমতের প্রতি অবমাননামূলক বক্তব্য প্রদান ও উস্কানীমূলক আচরণ তো কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সহায়ক হতে পারে না।

সংখ্যালঘু নেতাদের প্রতি উদাত্ত আহবান জানাতে চাই, তারা যেন প্রকাশ্যে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে স্বধর্মের লোকজনের প্রতি জোরালোভাবে এমন আহবান জানান যে, পবিত্র ইসলাম ধর্ম নিয়ে এবং সাম্প্রদায়িক দৃষ্টি নিয়ে কোন মুসলমানের প্রতি নেতিবাচক বা অবমাননাকর বক্তব্য, আচরণ ও কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখে।

এরপরও কোথাও সংখ্যালঘু কর্তৃক ইসলাম অবমাননার মতো কোন ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে যায়, তড়িৎ গতিতে যেন সাংখ্যালঘুরা অভিযুক্তের বিরুদ্ধে নিজেরাই যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

আর প্রশাসনের প্রতিও আহবান জানাব, অনুগ্রহ করে দেশের, সমাজের ও আন্ত:সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলার স্বার্থে ধর্ম অবমাননার মতো কোন ঘটনার অভিযোগ শোনা গেলে তড়িৎ গতিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে যেন কোনরূপ গড়িমসি বা কালক্ষেপণ করা না হয়।

যার যার