শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তাবলিগে সংকট ও কোটি হৃদয়ের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর
আলেম ও সাংবাদিক

সারাবিশ্বে দাওয়াতের স্বীকৃত ও ফলপ্রসূ প্লাটফর্ম হলো তাবলিগ জামাত। দীনের প্রতিটি অঙ্গনে যখন অবক্ষয়ের ছোঁয়া লেগেছে তখনও বৃহৎ ঐক্য ও আস্থার জায়গটি ধরে রেখেছে সর্বমহলে স্বীকৃত এই কর্মধারাটি।

গতানুগতিক দল, সংগঠন ও সংস্থা থেকে সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হয়ে আসছে এর কার্যক্রম। বাহ্যিক কোনো আয়োজন ও প্রস্তুতি ছাড়াই বিশাল এই প্লাটফর্ম এগিয়ে চলছে লক্ষ্যপানে।

কিন্তু গত কয়েক বছর ধরে দাওয়াত ও তাবলিগের বহমান ধারাটি কোথায় যেন হোঁচট খেয়েছে। আগের সেই সাবলীল গতিধারা আর যেন বাকি নেই। প্রায়ই শুনি তাবলিগের নানা সমস্যার কথা।

কোটি কোটি মানুষের এই কর্মধারায় ছোটখাট কিছু সমস্যা হওয়া বিচিত্র কিছু নয়। কিন্তু এই সমস্যার আকার যখন প্রকট রূপ ধারণ করে তখন তা সবাইকে ভাবিয়ে তুলে।

তাবলিগের প্রতিষ্ঠাতা হজরতজি মাওলানা ইলয়াস রহ. একজন বিশ্বখ্যাত আলেম। তিনি দারুল উলূম দেওবন্দের উপমাতূল্য সন্তান। তার হাতে সূচিত কর্মধারা দারুল উলূম দেওবন্দের চিন্তাচেতনা অনুযায়ী হবে এবং এখানে নেতৃত্বে থাকবেন আলেম-ওলামা এটা খুবই স্বাভাবিক।

হজরত ইলয়াস রহ. এই কাজের শুরুতে ব্যাপক হারে আলেমদের সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। আলেমদের সম্পৃক্ততা কমে গেলে দাওয়াতের এই কাজ বিকৃত রূপ লাভ করতে পারে সেটা তিনি ভালোভাবেই টের পেয়েছিলেন। এজন্য বিভিন্ন সময় আক্ষেপও করেছেন।

হজরতজী ইলয়াস রহ.-এর পরে এতদিন ধরে আলেমরাই তাবলিগের কাজে নেতৃত্ব দিয়ে আসছেন। যখন থেকে আলেম ও গায়রে আলেমের মধ্যে বিভাজনটা প্রকট আকার ধারণ করেছে তখনই মূলত সমস্যার সৃষ্টি।

গত কয়েক বছর ধরে তাবলিগের প্রধান মারকাজ দিল্লিতে শীর্ষ মুরব্বিদের মধ্যে মতপার্থক্য চলছে। শীর্ষ ব্যক্তিদের বিরোধে এক পর্যায়ে অনেক পুরোনো সাথী মারকাজ থেকে চলে যান। সেই বিরোধের ধাক্কা ঢাকার কাকরাইলেও এসে লাগে।

এখানকার বিরোধও একসময় প্রকাশ্যে চলে আসে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন তাবলিগের সাথীরা। যেহেতু বিশ্ব ইজতেমার আয়োজন করে থাকে কাকরাইল এজন্য তাবলিগের কেন্দ্রীয় বিরোধটা এখানেও ডালপালা গজাতে থাকে।

গত বছর ইজতেমার সময় ভেতরে ভেতরে অনেক কিছু ঘটে যায়। অভিযোগ রয়েছে, কাকরাইলের নেতৃত্ব এখন জেনারেল শিক্ষিতদের হাতে। তারা আলেমদেরকে তেমন একটা পাত্তা দিতে চান না। কৌশলে কাকরাইলে থাকা আলেমদের তারা কোণঠাসা করে রেখেছেন।

গত বছর ইজতেমার পর তাবলিগের বিরোধ প্রকাশ্যে আসে। তাবলিগের ভেà