মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

রংপুরের ঘটনায় ২ দিনে গ্রেপ্তার ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রংপুরের ঠাকুরপাড়ায় মহনবী সা. কে কটুক্তি করায় হিন্দুবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত দুই দিনে ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুক মহানবী সা. ও পবিত্র কাবা শরিফ নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া যুবক টিটু রায়কে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা।

এ সময় যেকোনো ধরনের হামলা ঠেকাতে পুলিশ এগিয়ে গেলে সংঘষের ঘটনায় একজন নিহত ও ১৫ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। এ সময় ১০টি হিন্দু পরিবারের ১৯টি ঘরে আগুন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হামলা ও সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও রংপুর জেলা প্রশাসনের গঠন করা তদন্ত দলের সদস্যরা। রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় দুই দিনে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন জামাত-শিবিরের নেতাকর্মী।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যে টিটু রায়কে নিয়ে এই আলোচনা, তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ