শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘রংপুরের ঘটনায় কুচক্রীমহল মাওলানা হামিদীকে ফাঁসানোর চেষ্টা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে হিন্দু কর্তৃক ইসলাম অবমাননার এবং বাড়িঘরে আগুন লাগানোর উস্কানিদাতা হিসেবে মাওলানা আসাদুল্লাহ হামিদীকে জড়িয়ে মিডিয়ায় রিপোর্টের প্রতিবাদ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা।

সংগঠনের জেলার নেতৃবৃন্দ আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেন খুলনার মাওলানা আসাদুল্লাহ হামিদীকে জড়িয়ে রিপোর্ট করার উদ্দেশ্য ঘটনার মূল হোতাদের আড়াল করা হচ্ছে। মাওলানা আসাদুল্লাহ হামিদী খুলনা জেলার ইসলামী আন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক।

সংবাদ সম্মেলনে নেতারা রাসূল সা. কে কটুক্তি ও অপমান করে ছবি বানিয়ে ফেসবুকে মূল স্ট্যাটাস প্রদানকারী এবং উক্ত ঘটনা উস্কানীদাতার সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গত ১১ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১ম পৃষ্টায় “পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে একজন নিহত আহত ৩০” নামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে উল্লেখ করা হয় - ধর্মীয় আপত্তিকর ছবি একে টিটু রায় নামে এক ব্যক্তি তার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রংপুর সদর উপজেলার খালেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

গতকাল বিকালে এ ঘটনায় পুলিশের ছোড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সাত পুলিশসহ আহত হয়েছেন ৩০ জন। বিক্ষোভকারীরা নয়টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

শটগান ও রাবার বুলেটবিদ্ধ ১১ বিক্ষোভকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাহবুব (২৫), জামিল (২৬), হাবিবুর রহমান (৩০), আলিম (৩২), জাহাঙ্গীর (২৮), আমিন (২৬) ও রিপনের (২৮) অবস্থা আশঙ্কাজনক। এদের পেটে ও মাথায় বুলেট বিদ্ধ হয়। অন্যদের পায়ে ও হাতে রাবার বুলেট বিদ্ধ হয়।

চিকিৎসাদীন অবস্থঅয় সন্ধ্যায় মারা যান হাবিবুর রহমান। তিনি শলেয়াশাহ এলকার একরামুল হকের ছেলে। বিপুলসংখ্যক শটগানের গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খলেয়া ইউনিয়ন সদর উপজেলার অধীন হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গঙ্গাচড়া থানা পুলিশ।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী জানান, ঠাকুরপাড়ার টিটু রায় পেশায় কবিরাজ। গত সপ্তাহে তিনি নাকি তার ফেসবুকে ধর্মীয় à¦