বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিয়ানমার সেনাবাহিনীর নিজস্ব তদন্তকে হোয়াইটওয়াশ বলল অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর নিজস্ব তদন্তকে হোয়াইটওয়াশ হিসেবে বর্ণনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে দেশটিতে জাতিসংঘ এবং অন্যান্য স্বাধীন পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের পর্যবেক্ষণের অবাধ সুযোগদানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাসে ৬ লাখের বেশি নারী, পুরুষ ও শিশু প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে, সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা করেছে, ধর্ষণ করেছে এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

গত ২৫ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সহিংসতার তদন্তের রিপোর্ট প্রকাশের জবাবে তিনি বিবৃতিতে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী পুনরায় রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত ভয়াবহ নির্যাতনের ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, উপগ্রহের মাধ্যমে পাওয়া ক্রমবর্ধমান বিপর্যয়ের ছবি বিশ্লেষণ করে অগণিত ভয়ঙ্কর ঘটনার বিবরণ পাওয়ার পরে ‘আমরা একটি মাত্র উপসংহার টানতে পারি এই হামলা মানবতার বিরুদ্ধে সীমাহীন অপরাধ।’

বিবৃতিতে বলা হয়, যতক্ষণ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং অন্যান্য স্বাধীন সংস্থার পর্যবেক্ষকরা বিষয়টি তদন্তে মিয়ানমারে অবাধ সুযোগ না পাবে ততক্ষণে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জাতি গোষ্ঠির ওপর ভয়াবহ নির্যাতনের পূর্ণ বিবরণ পাওয়া যাবে না।

বিবৃতিতে আরো বলা হয়, বিষয়টির স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর কোন ইচ্ছা নেই। দেশটি যাতে এই ভয়াবহ নির্যাতন ও নৃশংসতার অপরাধের শাস্তি এড়াতে না পারে, সেজন্য আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে হবে।