বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিয়ানমার সেনাবাহিনী বলছে রাখাইনে কোনো নির্যাতনের ঘটনাই ঘটেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিয়ে দেশটির সেনাবাহিনীর বিশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সেনাবাহিনী দায়ী নয় বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। সেখানে কোনো নির্যাতনের ঘটনাই ঘটেনি বলে দাবি তাদের।
আর তদন্ত প্রতিবেদনের ফল ফেসবুকে পোস্ট করেন সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং।
প্রতিবেদনে বলা হয়, রাখাইনে কোনো ধরনের হত্যা, নির্যাতন বা ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেনি। রোহিঙ্গা নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের ঘটনাও ঘটেনি। বলপূর্বক গ্রাম ছাড়ার বিষয়টিও নাকচ করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর এ তদন্ত প্রতিবেদনকে আইওয়াশ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।