মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রকাশ হলো আমিন ইকবালের প্রথম উপন্যাস ‘বিষাদ ছুঁয়েছে মন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উদীয়মান তরুণ আলেম লেখক ও সাংবাদিক আমিন ইকবালের প্রথম উপন্যাসগ্রন্থ ‘বিষাদ ছুঁয়েছে মন’ প্রকাশিত হয়েছে। কওমি মাদরাসাকে উপজীব্য করে রচিত ব্যতিক্রমধর্মী উপন্যাসটি ইতোমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে।

ঝরঝরে গদ্যে লেখা গ্রন্থটিতে আঁকা হয়েছে একজন প্রতিবাদী নারী চরিত্রের ছবি, যে কিনা মহিলা মাদরাসার ছাত্রী। মহিলা মাদরাসার পাশাপাশি পুরুষ মাদরাসার ছেলেদের জীবনযাপন, তাদের সুখ-দুঃখের গল্পও উঠে এসেছে পাতায় পাতায়।

জীবন কখনো একরেখায় বয়ে চলে না। প্রতিকূলতা, সম্পর্কের টানাপোড়েন, স্বপ্নভঙ্গের বেদনা, হতাশা, নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছা—এই সবকিছু নিয়েই এগিয়ে চলে জীবন। জীবনের এইসব অনিবার্য অনুষঙ্গ নিয়ে এগিয়ে গেছে ‘বিষাদ ছুঁয়েছে মন’ উপন্যাসের চরিত্ররা। এই উপন্যাস শেষে একটি তৃপ্তিদায়ক গল্পভ্রমণের স্বাদ পাবেন, পাঠক।

এক নজরে বই 
উপন্যাস : বিষাদ ছুঁয়েছে মন
লেখক : আমিন ইকবাল
প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ
প্রকাশক : মুহাম্মদ নজরুল ইসলাম (আশরাফিয়া বুক হাউস)
মূল্য : ১৪০ টাকা।
পৃষ্ঠা সংখ্যা  : ১১২
অনলাইন পরিবেশক : রকমারী ডটকম

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ