শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাত্র দেড় হাজার টাকায় বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম ও রাজশাহী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে একদিনের জন্য একমুখী ভ্রমণের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই অফারে ১৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৯১ ফ্লাইটে ঢাকা-রাজশাহী দেড় হাজার টাকা এবং ২৯ ডিসেম্বর বিজি-৪১৫ ফ্লাইটে ঢাকা-চট্টগ্রাম দেড় হাজার টাকায় যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার আজ বাসস’কে জানান,এই অফারে যাত্রীরা শুধুমাত্র যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা পাবেন এবং এতে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিকাশ এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

বিমান ওয়েবসাইট- www.biman-airlines.com অথবা ০২-৯৫৫৩২২০ ফোন নম্বরে যোগাযোগ করলে এই অফার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ