শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আদালত থেকে ফেরার পথে খালেদার গাড়ি ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে বাসায় ফেরার সময় হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছে তাদের গাড়ি বহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করেছে বলে মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার  শেখ মারুফ হাসান সরদার জানান।তবে পুলিশ কয়জনকে আটক করেছে তা জানা যায়নি।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে বেলা ১১টার পর বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে যান খালেদা জিয়া। শুনানি শেষে বেলা দেড়টার দিকে তার গাড়িবহর গুলশানে ফেরার পথে ওই ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে নেতাকর্মীরা যাওয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ বাধা দেয়। এরপর উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ