বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আলেমদের সঙ্গে তাবলীগের শূরার সম্মিলন দাওয়াতের কাজকে বেগবান করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওয়াত ও তাবলীগের চলমান সংকট নিয়ে আজ যাত্রবাড়ী মাদরাসায় শীর্ষ আলেম ও তাবলীগের শূরার সদস্যদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়াও শীর্ষ পাঁচ আলেম তাবলীগের উপদেষ্টা মনোনীত হয়েছেন।

আজকের এ বৈঠক ও গৃহিত সিদ্ধান্তগুলিকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছেন আলেমগণ। সাথে সাথে সিদ্ধান্তগুলো তাবলীগের কাজকে বেগমান করতে সহায়তা করবে বলেও জানান তারা। বিষয়গুলো নিয়ে চার আলেমের মতামত নিয়েছেন রোকন রাইয়ান।

মুফতি মিযানুর রহমান সাঈদ
পরিচালক, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার

আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। আজকের যাত্রাবাড়ীর বৈঠকে আল্লাহ তায়ালার রহমত ও বরকত ছিল। উলমায়ে কেরামের দীর্ঘ দিনের মেহনত কাকরাইলের শুরার সাথে দফায় দফায় বৈঠক, এই অধমের ব্যক্তিগত কিছু প্রচেষ্ঠার সফলতা আজ যাত্রবাড়ীর বৈঠকে বাস্তবায়ন হলো।

কাকরাইলের শুরাকে মোবারকবাদ জানাচ্ছি, তারা সারা দেশের উলামায়ে কেরামের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় পাঁচজন আলেমকে মুরুব্বী হিসাবে মেনে নিয়েছেন। শূরার সদস্যরা যদি নিয়মিত আলেমদের সময় দেন, আসা যাওয়া থাকে তাহলে কোনো সমস্যা ভবিষ্যতে হবে না আশা করি।

পাশাপাশি মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানসহ শীর্ষস্থানীয় পাঁচ আলেমের শুকরিয়া আদায় করছি।

তাবলীগের যেকোন সংকট ও বিতর্কিত বিষয় যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুপাতে সমাধান হবে বলে দৃঢ় প্রত্যাশা রাখি। আর কোন বিবাদ নয় এখন থেকে পূর্বের ন্যায় তালীম ও তাবলীগ, মুবাল্লিগ ও উলামা একাকার হয়ে দাওয়াত ও তাবলীগের কাজকে বেগবান করবে, ইনশাআল্লাহ।

মুফতি ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

মুফতি ফয়জুল্লাহ বলেন, আজ ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় তাবলীগ বিষয়ে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন, ঐতিহাসিক ও সময় উপযোগী। সারা বিশ্বে চলমান তাবলীগ জামাতের অস্থিরতা নিরসনে এ বৈঠক খুবই গুরুত্ব বহন করে। তিনি বলেন, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তাবলিগ জামাতের কাজকে আরও গতিশীল ও শক্তিশাল করবে এ বৈঠকের সিদ্ধান্ত।

তিনি আজকের বৈঠকের সিদ্ধান্তগুলà§