মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

নোয়াখালীতে ১৮ দিনে ১৯ শিশুর মৃত্যু !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে গত ১৮ দিনে ১৯ শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে গত ১৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৮০০ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে প্রায় ১২০০ রোগীই শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে মারা গেছে ১৯ জন। মারা যাওয়া শিশুরা হল- ইভানা (৩), ওবায়েদ উল্লা (৬ মাস), জাহেদা বেগমের নবজাতক (৩ দিন), আল-আমিন (৯ দিন), রিনা আক্তারের নবজাতক (৭ দিন), পান্না বেগমের নবজাতক (১৩ দিন), মোহাম্মদ (১০ দিন), সীমা আক্তারের নবজাতক (৬ দিন), লাভলি আক্তারের নবজাতক (১ দিন), পারভিন আক্তারের নবজাতক (১ দিন), মো. সজিব (৫ মাস), মো. বাবু (১ দিন), জাহেদা (১ বছর) কুলসুম (৫ মাস), আলেয়া (৮ মাস) কামাল উদ্দিন (১ বছর) মিনারা বেগমের অকাল জন্ম নেওয়া শিশু এবং সীমা বেগমের নবজাতক (১২ দিন)।
ওই শিশু ও নবজাতদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, 'হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় এক তৃতীয়াংশই শিশু। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসক নেই। তবে চিকিৎসার কোনো হেরফের হচ্ছে না।'
ওই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, 'অভিভাবকেরা সচেতন না হওয়ায় বেশিরভাগ শিশুরই অবস্থা যখন খারাপের দিকে চলে যায়, তখন হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসা দিয়েও যথাযথ ফল পাওয়া যায় না, শিশুর মৃত্যু ঘটে। তবে চিকিৎসা না পেয়ে কোনো শিশু হাসপাতালে মারা যায়নি।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ