মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

রোহিঙ্গা নির্যাতনের সব তথ্য কংগ্রেসে তুলে ধরা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের  সাথে আলাপ কালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বলেন, রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে।

মিয়ানমার থেকে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে এবং খোঁজখবর নিতে যুক্তরাষ্ট্রের ১০ সদস্যয়ের প্রতিনিধি দল শনিবার সকালে কক্সবাজার পৌঁছেন।

সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে এসে পৌছাঁন মার্কিন প্রতিনিধি দল। সেখান থেকে তারা গাড়ি বহর নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালীতে পৌঁছেন।

পরে বর্তমানে প্রতিনিধি দলটি কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে মার্কিন ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলে ও রিচার্ড ডার্বিন এবং কংগ্রেসের প্রতিনিধি ভেটি মেকলাম, জেন সেকস্কি ও ডেভিট সিচেলিন রয়েছে। সঙ্গে আছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাসিয়া বার্ণিকাট।

পরিদর্শনের সময় প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারে যাবেন। সেখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে সবিস্তরে উত্থাপন করা হবে।

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ