শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শানে রেসালাত সম্মেলন সফলের লক্ষে হেফাজতের প্রস্তুতি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ উদ্যোগে আগামী ২৪ ও ২৫ নভেম্বর -১৭ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আমিরে হেফাজত শয়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র আহবানে দু'দিন ব্যাপী শানে রেসালাত সম্মেলন সফল করা লক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও সম্মেলন ব্যবস্থাপনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রতিটি থানায় সফর করে প্রস্তুতি এমিটিং করেছেন। শানে রেসালত সম্মেলনকে কেন্দ্র করে সর্বস্তরের মুসলমানদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আগামী ২৪, ২৫ নভেম্বর জমিয়তুল ফালাহ ময়দানের শানে রেসালত সফল করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় এবং ইতোমধ্যে প্রায় প্রস্তুতি সমাপ্তির পথে।

সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বয়ান করবেন। বিশেষ করে, হেফাজতের শী্র্ষ নেতৃবৃন্দসহ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা খালেদ সাইুল্লাহ আইয়ুবী, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, ড, আ ফ ম খালিদ হোসেন প্রমুখ।