সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

শিশুর জন্য ক্ষতিকর পাঁচ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদ নুর সুমন
ডেস্ক

শিশুদের খাবারের বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে যখন তারা নতুন নতুন খাওয়া শুরু করে। কিছু খাবার রয়েছে যেগুলো খুব ছোট শিশুদের না দেওয়াই ভালো। এমন পাঁচটি খাবারের ক্ষতিকর দিক নিচে দেওয়া হলো।

১. চকোলেটস

বাচ্চারা খেতে খুব পছন্দ করলেও এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে। সাথে এ থেকে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে। আর সাথে দাঁত এর অনেক সমস্যার জন্য এই চকলেট দায়ী।

২. স্ন্যাকস

চিপস, কাটলেট, সমুসা এগুলো অনেক মজার। আর শিশুরাও এগুলো খেতে বেশ পছন্দ করে। তবে এসব খাবারের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ স্যাচুরেডেট ফ্যাট ও কম পুষ্টি। এ ধরনের খাবার পেট ভরলেও পুষ্টি দেয় না। তাই এসব খাবার শিশুকে দেওয়া থেকে বিরত থাকতে পারলে ভালো।

৩. চা, কফি

চা-কফি মধ্যে রয়েছে ক্যাফেইন। এর মধ্যে থাকা টেনিন আয়রনের শোষণ ব্যাহত করে। তাই এ ধরনের পানীয় শিশুকে দেওয়া থেকে বিরত থাকুন। এর বদলে দুধ বা ঘরে তৈরি জুস খাওয়াতে পারেন। এক বছর বয়সের শিশুদের জন্য জুস বেশ ভালো একটি খাবার।

৪. লবন

ছোট বাচ্চাদের কিডনী লবন ও সোডিয়াম সহ্য করতে পারে না। তাই শিশুর খাবারে বাইরের লবন না মেশানই ভাল। লক্ষ্য রাখতে হবে, এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমান সোডিয়াম থাকে। সেই খাবারগুলো বাচ্চাকে দেয়া যাবে না। ১ বছর পরে তার খাবারে অল্প অল্প লবন মেশাতে পারেন।

৫. চিনি

বিশেষজ্ঞরা বলেন দাঁত ওঠার আগে শিশুদের বেশি চিনি বা মিষ্টিজাতীয় খাবার না দেওয়াই ভালো। কারণ এই সময় অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার দাঁতের ক্ষতি করতে পারে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ