শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নীলফামারীতে চরম কষ্টে প্রতিবন্ধিরা : ভাতা নেই পাঁচ মাস ধরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া আল হোসাইন
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার প্রতিবন্ধিরা গত ৫মাস ধরে ভাতার টাকা না পেয়ে চরম কষ্টে আছেন বলে প্রকাশ করেছেন ডিমলা উপজেলা একতা প্রতিবন্ধি কল্যাণ (এপিকেএস) সংস্থার সভাপতি শাররীক প্রতিবন্ধি বাবু নিরঞ্জন দে।

তিনি বলেন, ডিমলা উপজেলায় প্রায় ৮ হাজার শারীরিক, মানসিক, শ্রবণ ও বাকপ্রতিবন্ধি আছে তাদের মধ্যে মাত্র ৭ থেকে ৮ শত জন প্রতিবন্ধি ভাতাভোগী আছেন। আর এদের মধ্যে যারা ভাতা পান তারা কেবল ভাতার উপরই নির্ভশীল।

এ ভাতা প্রদান করা হয় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সোনালী ব্যাংক শাখার মাধ্যমে। ভাতার টাকা উত্তোলন কালেও দিনের পর দিন জটিলতায় পড়তে হয় অনেককে। তাছাড়া গত ৫মাসের তারা ভাতা না পাওয়ায় চরম কষ্টে আছে, প্রতিবন্ধিরা কষ্টের জীবনে বর্তমান তারা না পারছে ভিক্ষে করতে না পারছে দিন মজুরের কাজ করতে।

এপিকেএস সংস্থার সাধারন সম্পাদক শারিরীক প্রতিবন্ধি মাহিন ইসলাম বলেন, সরকার, সমাজ, রাষ্ট্র, ধর্ম কোথাও কেউ ভিক্ষাবৃত্তি অনুমোদন করেন না। তাহলে কেন প্রতিবন্ধি মানুষের ভাতার অর্থ সময় মত দেয় হয় না। বিষয়টি দেখার কি কেউ নেই?

এ বিষয়ে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আর্কষন করেন তারা। সেই সাথে প্রতিবন্ধিরা তাদের ভাতার টাকার পরিমান বাড়াতেও অনুরোধ জানিয়েছেন।

ডিমলা উপজেলা সমাজসেবা অফিসারের সাথে এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।