মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫ বোর্ডের দাবিসহ হাইআতুল উলইয়ার নতুন আইনী খসড়া চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

আল-হাইআতুল উলইয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর একটি আইনী খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রতিনিধিত্বের জন্য গঠিত হাইআতুল উলয়ার উচ্চতর কমিটি।

গত ১৫ নভেম্বর বুধবার হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে উচ্চতর কমিটির বৈঠকে এ আইনী খসড়া চূড়ান্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আল্লামা আবদুল হালীম বোখারী,  মুফতী মোঃ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি রুহুল আমীন, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মাহফুজুল হক ও মুফতী নুরুল আমীন।

গত ২ অক্টোবর হাইআতুল উলয়ার মূল কমিটির বৈঠকে গৃহীত গঠনতন্ত্র ও বেফাক ব্যতীত ৫ বোর্ডের দাবি সামনে রেখেই এ আইনী খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সংশোধিত আইনী খসড়ায় হাইআতুল উলয়ায় ৫ বোর্ডের অংশগ্রহণ বৃদ্ধির প্রায় সব দাবি মেনে নেয়া হয়েছে।

এছাড়াও পূর্ববর্তী খসড়া গঠনতন্ত্রের কিছু ধারার ব্যাখ্যা ও নতুন কিছু ধারা সংযুক্ত হয়েছে।

হাইআতুল উলয়ার আইনী খসড়াটিই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন হাইআতুল উলয়ার একাধিক সূত্র।

সূত্র বলেছে, সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে এটিই হাইআতুল উলয়ার গঠনতন্ত্র বা আইন হিসেবে বিবেচিত হবে। আর সরকার যদি কোনো বিষয়ে আপত্তি জানায় তাহলে তাদের আপত্তির সামনে রেখে হাইআতুল উলয়ার মিটিংয়ে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে আগামীকালের অনুষ্ঠিতব্য বৈঠকেও এ আইনী খসড়া সামনে রেখে আলোচনা হবে বলে জানিয়েছেন হা্ইআতুল উলয়ার প্রতিনিধি দলের একাধিক সদস্য।

‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর মতামতসহ আইনি খসড়া’ শিরোনামে সংশোধিত আইনী খসড়ায় সংযুক্ত ব্যাখ্যা ও ধারাগুলো তুলে ধরা হলো,

ধারা ২ ‘কওমি মাদরাসার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা’ অর্থ-এর  অধীনে ৬টি উপোনুচ্ছেদে কওমি মাদরাসার মৌলিক দর্শন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বিশ্বাস, আমল, মাজহাব, তাসাউফ ও রাজনৈতিক ক্ষেত্রে কওমি মাদরাসার মৌলিকত্ব তুলে ধরে তা সংরক্ষণের কথা বলা  হয়েছে।

কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষায় ২ নং ধারার অনুচ্ছেদ ২ এর  ৬ নং উপোনুচ্ছেদ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাতে বলা হয়েছে, নেসাবে তা’লীম (পাঠক্রম ও পাঠ্যসূচী), শিক্ষা, প্রশিক্ষণ, ভৌত অবকাঠামো নির্মাণ, মাদরাসা পরিচালনা ইত্যাদিতে আজাদি।

ধারা ২ এর ৪ অনুচ্ছেদে ‘দারুল উলুম দেওà¦