শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকায় মাদরাসা থেকে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের মদিনাতুল উলুম মাদরাসা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুর নাম মোঃ জিদান এবং সে গুলিস্তান মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

রবিবার দিবাগত রাত ৪টায় এ লাশ উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নাম মো. জিদানের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়। তার পিতার নাম হাফিজ উদ্দিন। সে মদিনাতুল উলুমের আবাসিক ছাত্র।

পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য তিনি বাইরে বের হলে একটা ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে থানায় খবর দেন।

এসআই রেজাউল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয়।

এদিকে নূরানি বিভাগের আবু বকর নামে অপর এক শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি বরিশাল জেলায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ