বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

 ‘তাবলিগের কাজটা আলেমদের; তাই সংকট তৈরি হলে মাথা ব্যথাটাও আমাদের বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুশ শাইখ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহা পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। একজন খ্যাতিমান আলেমে দীন ও প্রজ্ঞাশাসিত মুফতি। ওয়াজের মাঠেও দেশ বিদেশে রয়েছে তার ব্যাপক খ্যাতি। ইসলামের মৌলিক বেশকিছু বিষয়ে তিনি লিখেছেন প্রামাণ্য গ্রন্থ। সম্প্রতি তাবলীগ জামাতের নানা বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে দীর্ঘ কথা বলেছেন তিনি।

ভাবনা বিনিময় করেছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের মেহনতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছি...

মুফতি মিযানুর রহমান সাঈদ: দাওয়াত ও তাবলিগের কাজ রাসুলে পাক সা. এর দায়িত্ব এবং নায়েবে নবী হিসেবে কেয়ামত পর্যন্ত এ কাজ চালিয়ে যাওয়া সমস্ত ওলামায়ে কেরামের দায়িত্ব। নায়েবে নবীর মাধ্যমে রাসুলের উম্মত যারা সবার এই দায়িত্ব।

কারণ, দাওয়াত ও তাবলিগ না হলে ইসলাম চলমান থাকবে না, ইসলাম না থাকলে নবুয়ত ও রেসালাতও চলমান থাকবে না। এজন্য, আল্লাহ তার মাহবুবকে শেষ নবী বানিয়েছেন, কেয়ামত পর্যসন্ত আর নবী আসবে না।

তাহলে, কেয়ামত পর্যন্ত নবীওয়ালা এই কাজ উম্মতের ওপর অর্পিত হয়েছে। কোনোকালে যদি তা বন্ধ হয়ে যায় ইসলাম ও শরিয়ত বন্ধ হয়ে যাবে। এটা মৌলিক ইসলামের দাওয়াত ও তাবলিগ যুগযুগ ধরে চলে আসছে এবং কেয়ামত পর্যন্ত বহাল থাকবে।

হজরতজি ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। তিনি দাওয়াত ও তাবলিগ যেটা যুগযুগ ধরে চলে আসছিল সেটাকে আরো সম্প্রসারণ করে বিশেষ কিছু পদ্ধতিতে নতুন আঙ্গিকে শুরু করেছিলেন। বর্তমানে তাবলিগের যে নেজাম চলছে, তিনিই ব্যাপক আকারে সুশৃঙ্খলভাবে অধিক ফলপ্রসু করে আরম্ভ করেছেন।

এরপর তার সুযোগ্য সাহেবজাদা হযরত ইউসুফ রহ. এরপর মাওলানা এনামুল হাসান রহ. এরপর যোবায়ের হাসান রহ. সবাই সুন্দরভাবে এই নবীওয়ালা কাজ আঞ্জাম দিয়ে এসেছেন। তাদের পরিচালনায় দাওয়াত ও তাবলীগ এ পর্যন্ত এসেছে।

আরেক ভাষায় বলি, খতমে নবুয়তের ধারাবাহিকতা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সেই মহান কাজটাই নতুন আঙ্গিকে অতি সুন্দরভাবে à