বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কালীগঞ্জে ২ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জে আসামি ধরতে গিয়ে বাড়ির মহিলাদের শারীরিকভাবে আহত করার অভিযোগ উঠেছে দুই পুলিশের বিরুদ্ধে। তারা হলেন- বারবাজার ফাঁড়ির এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহার।

তাদের আসামি করে  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে অভিযোগ দায়ের করেন আদালতে আসামির মা সালেহা খাতুন।

এদিকে, বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়কে অভিযোগটি তদন্ত করে রিপোর্ট দিতে আদেশ দিয়েছেন ঝিনাইদহ আমলি আদালতের (কালীগঞ্জ) ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ ও এএসআই আজাহারের নেতৃত্বে পুলিশ তার ছেলে টিপুকে ধরতে তাদের বাড়িতে যায়। এ সময় ছেলেকে আটকের কারণ জানতে চাইলে আমাকে ও টিপুর স্ত্রী জোসনাকে লাথি মারেন এবং হাত দিয়ে চড়থাপ্পড় ও কিলঘুষি মেরে নির্যাতন করেন পুলিশের এসআই বিকাশ।

আইনজীবী আকিদুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কালীগঞ্জ বারবাজার ফাঁড়ির এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহারকে আসামি করে আদালতে অভিযোগ করেন সালেহা খাতুন। অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, আদালতে একটি অভিযোগ দিয়েছে আমি শুনেছি। বিষয়টা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন আদালত।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, আমি এখনো আদালতের কোনো নোটিশ পাইনি। আদালতের নির্দেশের নোটিশ হাতে পেলে ব্যবস্থা নিবো।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ