শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সফল উদ্যোক্তা হতে চাইলে মেনে চলুন এই নববী আদর্শগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মিরাজ রহমান
আওয়ার ইসলাম

বাহ্যিকভাবে সফল মুসলিম উদ্যোক্তা অন্য কারও থেকে ভিন্ন নয়। কিন্তু তাদের অনেক গুণ রয়েছে যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তারা মূলত আল্লাহকে স্মরণ রেখে ব্যবসা করে। যেমন আল্লাহপাক কুরআনে তাদের কথা উল্লেখ করেছেন, যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ এবং নামাজ কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না।

তারা সেদিনকে ভয় করতে থাকে যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে। (সূরা- নুর, আয়াত-৩৭) যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন এবং নিজেকে সৎ রেখে একজন সফল উদ্যোক্তা হতে চায় তাদরে জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস উল্লেখ করা হলো।

১. ঈমান অনুযায়ী আপনার ব্যবসাকে বড় করুন: একজন মুসলিম উদ্যোক্তা হিসেবে আপনার উৎপাদনশীলতার সাথে সাথে আপনার ঈমানের বিষয়টাও খিয়াল রাখুন। কেননা সাফল্য পাওয়ার বিষয়টা মূলত আল্লাহপাকের পক্ষ থেকে।

যে প্রকৃত পক্ষে ইসলামকে অনুসরণ করতে চায় তার জন্য ইসলামে, বস্তুগত ও আধ্যাত্মিক জগতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আপনার প্রাথমিক ধর্মীয় দায়িত্ব পালন করার পর, আপনার সময়ের সর্বাধিক সময় হালালভাবে অর্থ উপার্জনের পিছনে ব্যয় করুন।

আপনার সিদ্ধান্তগুলো যতটা সম্ভব কুরআন ও সুন্নাহের সাথে সঙ্গতিপূর্ণ করে নেওয়ার চেষ্টা করুন। আশা করা যায় আপনি আপনার ব্যবসায় সফল হবেন।

২. আপনার দায়িত্ব আল্লাহর কাছে অর্পণ করুন: আপনি যদি সত্যিই সফলতা চান তাহলে আপনার দায়িত্ব আল্লাহর কাছে অর্পণ করুন। এর অর্থ হলো আপনি ধর্মীয় বিধানগুলো বাদ দিয়ে অন্য কিছু করতে যাবে না।

যখন নামাজের সময় হয় তখন আপনি সকল কাজ ফেলে রেখে নামাজে যান। পবিত্র কুরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ এবং নামাজ কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না। তারা সেদিনকে ভয় করতে থাকে যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে। (সুরা- নুর, আয়াত-৩৭)

তিনি আরও ইরশাদ করেছেন, এরপর তারা যখন তাদের (ইদ্দতের) সময়ের সমাপ্তির পর্যায়ে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে (বিবাহ বন্ধনে ) আবদ্ধ রাখো নয় ভালভাবেই তাদের থেকে আলাদা হয়ে যাও। এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমাদের মধ্যে যারা ন্যায়বান। হে সাক্ষীরা, আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও।

à¦