শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

১ বছরে সাড়ে ৩ কোটি ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ১১ হাজার ২৩৪ টি ইয়াবা, ২৫৯ দশমিক ৭৬৫ কেজি হিরোইন, ৫ লাখ ২৪ হাজার ১৩৭ বোতল ফেনসিডিল এবং ৫২ হাজার ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় সংসদে নোয়াখালী ৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ হাজার ৫৩৯টি মামলা দায়ের করে ৯৮ হাজার ৪৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

২০১৬-১৭ অর্থ বছরে মোবাইল কোর্টর মাধ্যমে ৫ হাজার ৯৯১ টি মামলায় ৬ হাজার ১৩০ জন মাদক ব্যবসায়ীকে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মন্ত্রী জানান মাদকের ছোবল থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য দেশের ৩২ হাজার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৫ হাজার ৬০৫ টি প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ