শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

প্রতি ১০ জনে তিন নারী তামাক ব্যবহার করেন : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) অনুযায়ী বাংলাদেশে ২৮ দশমিক ৭ শতাংশ অথাৎ প্রতি ১০ জনে তিন নারী কোন না কোনভাবে তামাক ব্যবহার করেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় সংসদে এম আব্দুল লতিফের ( চট্টগ্রাম-১১) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তামাক ব্যবহারের কারণে (ধোয়াযুক্ত- ধোয়াবিহীন) যে কোন ধরনের তামাকই স্বাস্থের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। বাংলাদেশ সরকার স্বাস্থ্যের কথা বিবেচনা করে ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০০৬ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ প্রণয়ন করে।

প্রসঙ্গত, তামাক ব্যবহারের কারণে প্রধান আটটি রোগ হয় । এগুলো হলো- হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, মস্তিকে স্টোক, মুখের ক্যানসার, শ্বাস নালী/ খাদ্যনালীতে ক্যানসার, ফুসফুসের শ্বাসতন্ত্রের বাধাজনিত রোগ, ফুসফুসে যক্ষা, বার্জারস ডিজিস।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ অনুসারে ১৯ মার্চ ২০১৬ থেকে সকল তামাকজাতদ্রব্যের প্যাকেটের ৫০ ভাগ জায়গা জুড়েড় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা হচ্ছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ