শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

প্রধানমন্ত্রীর প্রতি মেয়র আনিসুল হকের স্ত্রীর কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেছেন, বিভিন্ন মহল মেয়র আনিসুল হককে নিয়ে গুজব ছড়াচ্ছে। এসব অমূলক কথায় কান না দেয়ার জন্য তিনি সবাইকে আহবান জানিয়েছেন।

তিনি নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটি ছবি প্রকাশ করেন। তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মেয়র আনিসুল হকের নাতিকে কোলে নিয়ে আছেন।

গত ২২ নভেম্বর ছবি প্রকাশ করে তিনি বলেছেন, ‘ছবি পোস্ট করতে আমি সাধারণত সংকোচ বোধ করি, কিন্তু এই ছবিটি আমাকে শেয়ার করতেই হলো। বিশেষত, যখন আনিসকে ঘিরে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে।’

মেয়র আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার বুধবার রাতে তার ফেসবুক পেজে রুবানা হকের পোস্টটি তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের (মেয়রের পরিবার) প্রতি এখনও আগের মতোই সদয় আছেন জানিয়ে রুবানা হক বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) শুধু লন্ডনে আমাদের সঙ্গে দেখাই করেননি, ক’দিন আগে আমি ঢাকায় গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই দুঃসময়ে তিনি যে অসামান্য সহযোগিতা দিয়েছেন, তাতে তার প্রতি আমাদের পরিবার চিরকৃতজ্ঞ ও ঋণী।’

রুবানা হক আরও লেখেন, ‘আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।’ তিনি মেয়র আনিসুল হকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। মেয়র এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ