শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খেলা দেখা প্রসঙ্গে মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযি নাসতফা আম্মা বাদ

প্রশ্ন : আমি একজন সাধারণ মুসলিম। সকল গুনাহ ও গর্হিত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। খেলাকে কেন্দ্র করে যেসব পাপাচার হয়ে থাকে তার কোনোটার সাথেই আমার সর্ম্পক নেই। এমনকি খেলাকে শুধু খেলা হিসেবেই বিবেচনা করি, এটাকে যিন্দেগীর মাকসাদ মনে করি না। এ অবস্থায় আমার জন্য খেলা দেখা জায়েয হবে কি?

উত্তর : অন্তত পর্দাহীনতার গুনাহ ছাড়া বর্তমান যুগে খেলা দেখা কিভাবে সম্ভব? এরপরও যদি আপনার কথা মেনে নেওয়া হয়, তবুও এখন দুই কারণে কারো জন্য খেলা দেখা বৈধ নয়।

১. এতে সময়ের অপচয় হয়। আর সময়ের অপচয় করা গুনাহ। হাশরের ময়দানে যেসব প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কদম নড়ানো যাবে না তার একটি হল সময়। কোথায় কীভাবে তা ব্যয় হয়েছে-এ সম্পর্কে জবাব দিতে হবে।

যদি দ্বীন বা দুনিয়ার কোনোও কল্যাণে তা ব্যয় না হয়ে থাকে তাহলে জবাব দেওয়া সম্ভব হবে না।

২. খেলা এখন যে পর্যায়ে পৌঁছেছে এবং এর সাথে যত পাপাচার ও বেহায়াপনা যুক্ত হয়েছে তাতে আল্লাহর কাছে দায়মুক্তির জন্য অবশ্যই কথা ও কাজে খেলার সাথে সর্বপ্রকার সম্পর্কহীনতা পরিষ্কারভাবে প্রকাশ করা আবশ্যক।

যে কারো দল ভারি করে সে তাদের মধ্যেই গণ্য হয়।তাই যারা আল্লাহকে ভয় করি, আখিরাতের ফিকির করি, আল্লাহর সামনে হাজির হওয়ার উপর ঈমান রাখি আমাদেরকে অবশ্যই এ খেলা দেখা থেকে বিরত থাকতে হবে।

আল্লাহ তাওফীক দান করুন। আমীন। সূত্র: আল-কাউসার

মাওলানা  মুহাম্মাদ আব্দুল মালেক:   আমিনুত তালিম, মারকাযুদ্ দাওয়াহ আল-ইসলামিয়া, ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ