শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা ওলীপুরীর বয়ান দিয়ে শুরু হলো শানে রেসালাতের শেষ দিনের কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
চট্টগ্রাম থেকে

আজ বাদ যোহর থেকে কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনের মাধ্যমে  হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় শানে রেসালত সম্মেলনের শেষ দিবসের কার্যক্রম শুরু হয়।

আজকের ১ম অধিবেশনে এখন বয়ান করছেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী আজকের সম্মেলনে উপস্থিত থাকার কথা আওয়ার ইসলামকে  জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আনাস মাদানী।

মাওলানা মাদানী বলেন, আমরা হাটহাজারী থেকে ইতোমধ্যে রওয়ানা দিয়েছি। হেফাজত আমীর সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাপনী দিবসে ধারাবাহিক আলোচনা করবেন, হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী, হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা আজিজুল হক আল-মাদানী, শাইখুল হাদিস আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জী, আল্লামা ড.আ.ফ.ম.খালিদ হুসাইন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মাহমুদুল হাসান বাবুনগরীসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

আরএম