পটিয়ার জামিয়া ইসলামিয়া আরাবিয়া জিরি মাদরাসার বর্তমান মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব। তিনি হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ. এর বিশিষ্ট খলিফা। দীর্ঘ প্রায় তিন যুগ ধরে তিনি হাদিসের খেদমতে নিয়োজিত রয়েছেন।
তিনি মজলিসে দাওয়াতুল হকের একজন নিবেদিতপ্রাণ কর্মীও। বাংলাদেশে সুন্নতকে জিন্দা করতে কাজ করে যাচ্ছেন নিবিড়ভাবে। আগামী ২ ডিসেম্বর যাত্রাবাড়ীতে জামিয়া দারুল উলুম মাদানিয়ায় শুরু হতে যাচ্ছে দাওয়াতুল হকের ইজতেমা। এতে দেশ বিদেশের উলামায়ে হজরত বয়ান করবেন।
বাংলাদেশে দাওয়াতুল হকের কাজ ও সুন্নতের প্রসার নিয়ে তিনি কথা বলেছেন আওয়ার ইসলামের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।
হুমায়ুন আইয়ুব : আপনার ব্যক্তিগত জীবন, তালিমি জীবন এবং ব্যক্তিগত মুরব্বি ও তালিমি মুরব্বি সম্পর্কে জানতে চাচ্ছি।
শাহ মোহাম্মদ তৈয়্যব : আমি পড়াশোনা করেছি জিরি মাদরাসায়। এখানে আমি হাদিস পড়েছি শাইখুল হাদিস আল্লামা আবদুল ওয়াদুদ রহ.এর কাছে। তিনি এখানে ৫১ বছর হাদিস পড়িয়েছেন।
হুমায়ুন আইয়ুব : তাহলে তো মাদরাসা অনেক পুরনো...
শাহ মোহাম্মদ তৈয়্যব : মাদরাসার বয়স এখন ৫৯ বছর।
হুমায়ুন আইয়ুব : আপনার উস্তাদদের কথা বলছিলেন...
শাহ মোহাম্মদ তৈয়্যব: শাইখুল হাদিস হযরত মাওলানা আবদুল ওয়দুদ রহ. দেওবন্দ থেকে ফারেগ হয়ে এসেই এখানে দরস-তাদরিসের খেদমতে নিয়োজিত হন। হযরতের প্রথম শাগরিদ ছিলেন মুফতি আজিজুল হক সাহেব রহ.। যিনি পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা।
হজরত রহ. হাদিস পড়েছেন শাইখুল হিন্দ- যাকে আমরা শাইখুল আরব ও আজম বলি, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ.- যিনি কাসেম নানুতুবি রহ. এর শাগরিদ। এর পরের সিলসিলা সবারই জানা।
আমরা হযরতের কাছে পড়ালেখা করেছি। হযরতের খেদমতেও ছিলাম। এক কথায় হজরতের ছায়ায় থেকে আমরা তালিম ও তরবিয়ত পেয়েছি।
হুমায়ুন আইয়ুব : তাযকিয়ার লাইনে আপনার মুরুব্বি?
শাহ মোহাম্মদ তৈয়্যব : তাযকিয়ার লাইনে আমার মুরুব্বি হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.। অবশ্য আমি শাইখুল হাদিস আল্লামা আবদুল ওয়াদুদ রহ. এর কাছেও বায়াত হয়েছিলাম।
এছাড়া আমাদের মাদরাসার ফারেগ