শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

দেশ বিক্রিকে সরকার সাফল্য হিসেবে প্রচার করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তিতে দেশের স্বার্থ বিক্রি করেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লজ্জার সঙ্গে বলতে হয়, এই সরকারের কোনো ধরনের আত্মসম্মানবোধ নাই।’

গতকাল রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শওকত মাহমুদ, সরাফত আলী সপু, হাবিব উন নবী খান সোহেল, এসএম জিলানী প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, সরকার সমঝোতা চুক্তিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করছে। কিন্তু বাস্তবে এটা সরকারের ধোকাবাজির রাজনীতি। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এই চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। রোহিঙ্গারা কোথায় যাবে? কোথায় গিয়ে বাস করবে? তাদের ঘর নাই, দুয়ার নাই। সব পুড়িয়ে ফেলা হয়েছে। কোথায় গিয়ে বাস করবে? খাওয়ার কিছু নাই। তাহলে তাদেরকে কার কাছে দিচ্ছেন? বাঘের মুখে আবার ফিরিয়ে দিচ্ছেন? এই যে ধোকাবাজির রাজনীতি, এটা চলছেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ