শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সন্তান হওয়ায় হিজড়াদের বখশিশ দাবি, পিটিয়ে হাসপাতালে পাঠাল জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভার উপজেলায় এক সন্তান জন্মের খবরে কয়েক হাজার টাকা ‘বখশিশ’ চাইতে গিয়েছিল কয়েকজন হিজড়া। এক পর্যায়ে বাকবিতণ্ডায় পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে উত্তেজিত জনতা।

রোববার রাতে উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি কাঠগড়া এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার স্ত্রীর একটি সন্তান হয়। গতকাল রাতে কয়েকজন হিজড়া তাঁর বাড়িতে গিয়ে ‘বখশিশ’ বাবদ কয়েক হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় হিজড়াদের সঙ্গে কুদ্দুস মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজড়ারা।

পরে হিজড়াদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় চার হিজড়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি দুই পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ