শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রস্তুতি সম্পন্ন; দাওয়াতুল হকের কেন্দ্রীয় ইজতেমা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় (যাত্রাবাড়ী মাদরাসা) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৩ তম কেন্দ্রীয় ইজতেমা। ইতোমধ্যেই ইজতেমা উপলক্ষ্যে নানারকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দাওয়াতুল হহকের নাজেমে দফতর মাওলানা মাসরুর হাসান আওয়ার ইসলামকে জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুন্নতের এ অনন্য মাহফিল। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিবেন। একই সঙ্গে হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হবেন।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা. এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। দেশব্যাপী সাধারণ মানুষদের আজান, ইকামত, নামাজ, ওজু, জানাজাসহ সুন্নতের ব্যবহারিক জীবন শেখানো হয় এখান থেকে।

ইজতেমা সর্বস্তরের মানুষকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও দাওয়াতুল হকের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

শনিবার ফজরের নামাজের পরপর শুরু হবে ইজতেমার কার্যক্রম। চলবে সারাদিনব্যাপী। সর্বশেষ মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মুনাজাত পরিচালনা করবেন হারদুয়ী হজরতের অন্যতম খলিফা মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

যা থাকছে দিনব্যাপী ইজতেমায়

দিনব্যাপী এ কার্যক্রমকে সুবিধার্তে ৫ টি অধিবেমনে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন বাদ ফজর আল্লামা মাহমূদুল হাসানের বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার কার্যক্রম। এরপর ইশরাকের নামাজ ও নাস্তার বিরতি।

সকাল ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। চলবে জোহর নামাজ পর্যন্ত। এতে ফায়দা ও আদবসহ কুরআনে পাকের তেলাওয়াত, তারানা, মালফুজাত,মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুনড়বত, ৩টি সহজ সুনড়বত ও হুকুকে ওয়ালিদাইনের মশক ও মুজাকারা, মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচীর আলোচনা, অতিথি উলামায়ে কেরামের বয়ান, আযান, ইকামত ও নামাযের আমলী মশক।

তৃতীয় অধিবেশন শুরু হবে ১ টা ৪৫ মিনিটে। এ অধিবেশনে জেলা প্রতিনিধিদের কারগুজারী, নতুন হালকার তাশকিল ও মারকাজের সংক্ষিপ্ত কারগুজারী পেশ, অতিথি উলামায়ে কেরামের বয়ান এবং আসরের নামায।

আসরের