শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলাম হচ্ছে বিভ্রান্তি ও অন্ধকার হতে মুক্তির পথ: স্প্যানিশ নওমুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের নওমুসলিম নারী 'কারি আন ওয়েন'-এর মুসলমান হওয়ার কাহিনী এবং ইসলাম সম্পর্কে তাঁর বক্তব্য তুলে ধরেছে সংবাদ মাধ্যম পার্সটুডে। এই স্প্যানিশ নওমুসলিম নারীর বক্তব্য তুলে ধরা হলো।

কারি আন ওয়েন আমেরিকায় বসবাসকারী এক স্প্যানিশ নারী। কৈশোর থেকেই নাটক রচনা তার আগ্রহের বিষয়। তিনি এ প্রসঙ্গে বলেছেন: আমি এমন এক আধ্যাত্মিক অনুভূতির খোঁজ করতাম যা আমাকে দেবে বিশেষ প্রশান্তি। কিন্তু সামাজিক পরিবেশ আমাকে সে সুযোগ দেয়নি।

আর এ কারণেই আমি নাটক লিখতে আগ্রহী হই যাতে আমার মনের কথাগুলো তুলে ধরতে পারি। কোনো এক বিখ্যাত নাটক-প্রযোজকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু একটি খবর শোনার পর আমার মধ্যে শুরু হয় পরিবর্তন। খবরটি ছিল এটা যে, ওই প্রযোজক সমকামিতার কারণে এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফলে মার্কিন ও পশ্চিমা সমাজ সম্পর্কে আমি পুরোপুরি হতাশ হয়ে পড়ি। আমি শিল্পকে পবিত্র বলে মনে করি। কিন্তু ব্যক্তি যদি নৈতিক চরিত্রের অধিকারী না হন তাহলে তিনি যে পদমর্যাদার অধিকারীই হোন না কেন অবশ্যই বিচ্যুত বা পথভ্রষ্ট হবেন।

ইউরোপে এখন থেকে কয়েকশ' বছর আগে গির্জার নানা ভুল তৎপরতা ও অন্য আরো কিছু কারণে সৃষ্টি হয় তথাকথিত মানবতাবাদ। এ মতাদর্শের দৃষ্টিতে সব কিছুরই মূল হল মানুষ এবং মানুষ সব বিষয়েই স্বাধীন। তাই স্বার্থই হয়ে পড়েছে পশ্চিমাদের কাছে মুখ্য বিষয়।

এ নীতি পাশ্চাত্যের সামাজিক, নৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রসহ জীবনের সব ক্ষেত্রেই সৃষ্টি করেছে সংকট। পশ্চিমা প্রচার মাধ্যমও হয়ে পড়েছে নানা ধরণের বিচ্যুতির প্রচারক। মূল্যবোধ, আধ্যাত্মিকতা, নৈতিকতা, নবী-রাসূলগণের শিক্ষা-এসবই হয়ে পড়েছে চরম অবহেলিত বিষয়। ফলে আজ পশ্চিমা দেশগুলোর সংসদে সমকামিতার ঘৃণ্য পাপাচারের পক্ষে আইন পাশ হচ্ছে।

আর পাশ্চাত্যের এমন পরিবেশেও 'কারি আন ওয়েন' আধ্যাত্মিকতার সন্ধান করতেন। কিন্তু বস্তুগত ক্ষেত্রে বিপুল অগ্রগতি সত্ত্বেও অর্থহীনতা ও বিভ্রান্তিতে নিমজ্জিত পাশ্চাত্য তার আধ্যাত্মিক বা আত্মিক চাহিদা মেটাতে সক্ষম হয়নি। ফরাসি চিন্তাবিদ অ্যালেক্সিস ক্যারেল এ প্রসঙ্গে লিখেছেন,

"আমরা ধর্মীয় বিধানের মত নীতিমালা হারিয়ে ফেলেছি। আধুনিক প্রজন্ম এটা জানেও না যে অতীতে এ ধরনের কিছু নীতিমালা বা মূল্যবোধের অস্তিত্ব ছিল। যেমন, পবি