রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

দাওয়াতুল হকের ইজতিমা অভিমুখে ময়মনসিংহ থেকে অর্ধশতাধিক বাসের বহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মুহাম্মাদ সানাউল্লাহ
ময়মনসিংহ থেকে

শনিবার মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৩ তম মারকাজি ইজতিমা উপলক্ষ্যে সারাদেশ থেকে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাফেলা ছুটছে ঢাকার পানে। গন্তব্য জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী।

সুন্নতি ইজতিমার মূলপর্ব শুরু হবে বাদ ফজর আমীরুল উমারা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে। পথে পথে তাই নেমেছে গাড়ির বহর।

শুধু ময়মনসিংহ থেকেই যাত্রাবাড়ী অভিমুখী রওনা করেছে অর্ধশতাধিক চেয়ার কোচ। এছাড়াও চট্টগ্রাম- ঢাকা, সিলেট, বরিশাল থেকে আসছে ইজতিমা অভিমুখী অনেক গাড়ি।

রাত বারোটা থেকে এসব গাড়ি যাত্রাবাড়ি এরিয়ায় ঢুকতে শুরু করবে। রিজার্ভ বাস মাইক্রো ও অন্যান্য গাড়িগুলোর জন্য যাত্রাবড়ি ওয়াপদা কলোনি মায়দানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

আগামীকাল বাদ ফজর শুরু হবে মারকাজি ইজতেমার মূল পর্ব। এতে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

ইজতেমায় উপস্থিত তালিকায় অতিথি আলেমদের মধ্যে রয়েছেন, দারুল উলুম দেওবন্দের শায়েখে সানী আল্লামা মুফতি কমরুদ্দীন, উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর আওলাদে রাসুল শেখ নাসের মক্কী, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মাওলানা শেখ হাসান মুসা, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুফতি রাশেদ, আল হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, জিরি মাদরাসার মুহতামিম আল্লাম শাহ মোহাম্মদ তৈয়ব, পীরে কামেল প্রফেসর হামিদুর রহমান, পটিয়া মাদরাসার প্রধান মুফতি শামসুদ্দীন জিয়া, জামিয়া রাহমানিয়া আলি এন্ড নূরের মুহতামিম মুফতি মনসুরুল হক, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আরশাদ রাহমানি।

উপস্থিত থাকবেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বায়তুল উলুম ঢালকানগরের মুহতামিম মুফতি জাফর আহমদ,  ঢালকানগরের পীর মাওলানা আবদুল মতিন, বিশিষ্ট আলেমে দীন মুফতি মুশতাকুন্নবী, বসুন্ধরা মাদরাসার মুফতি সুহাইল, মুফতি ওবায়দুল্লাহ সিদ্দিকবাজার, মতিঝিল ওবদা মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ প্রমুখ। এছাড়াও সারা দেশ থেকে অনেক উলামায়ে কেরাম ইজতেমায় উপস্থিত থাকবেন।

শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে

দাওয়াতুল হক বাংলাদেশের নাজেমে দফতর মুহাম্মাদ মাসরুর হাসান জানান, শনিবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হলেও শুক্রবারেই কানায় কানায় ভরে গেছে  মাদরাসা মসজিদ ও ইজতেমা প্রাঙ্গন।

তিনি সফলতার সঙ্গে ইজতেমা শেষ হওয়ার ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা ও আশির্বাদ কামনা করেন।

মজলিসে দাওয়াতুল হক ও মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ