মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


ওয়ালটন পণ্য কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন অর্ধশত ক্রেতা, অফার থাকবে পুরো ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশি কোম্পানি ওয়ালটন কিনে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার জেতার সুযোগ দিয়েছে। দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের আওতায়  এ সুযোগ পাচ্ছে ক্রেতারা।

গত ২ অক্টোবর শুরু হওয়া এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় প্রথম দেড় মাসে ওয়ালটন পণ্য কিনে রেজিস্ট্রেশন করে ৩ কোটি ১০ লাখ টাকারও বেশি মূল্যের ক্যাশ ভাউচার পেয়েছেন প্রায় ১ লাখ ক্রেতা।

অর্ধশত ক্রেতা পেয়েছেন ১ লাখ টাকার ক্যাশ ভাউচার, যা দিয়ে তারা নিয়ে গেছেন ঘরভর্তি ওয়ালটন পণ্য।

অনলাইনে দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ওয়ালটনের এই ক্যাশ ভাউচার ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন প্লাজা ও পরিবেশক শো-রুম থেকে ১০ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই মিলছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই ক্যাম্পেইন চলাকালে তিন মাসে সারাদেশে সবমিলিয়ে ২০ কোটি টাকা ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ