বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিরে এলো হারিয়ে যাওয়া ‘পুষ্প’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ মারুফ
প্রদায়ক

অনেকেরই ধারণা ছিলো 'পুষ্প' বুঝি শেষ। ঝরে পড়লো কাগুজে ফুলটা! 'আহা! কত চমৎকার ছিলো পত্রিকাটা'-

পুরনো সংখ্যাগুলো হাতে নিয়ে অনেককেই আক্ষেপ করতে দেখা যেতো। অনেক লেখকেরই লেখালেখির হাতেখড়ি এই পুষ্প। পুষ্পের সেই ছোট্টলেখক এখন অনেক 'বড়'। তারা এখন ছেলে বা ছাত্রের হাতে কলম তুলে দেয়ার সময় একখানা পুরনো পুষ্প দিয়ে এ আক্ষেপটা করেন।

আর ছেলে বা ছাত্ররা পুরনো সংখ্যা নেড়েচেড়ে বলে, ইশ! আগে কেন জনলাম না!  তাহলে তো আমিও পুষ্পের মালির সঙ্গে রসালাপ করতে পারতাম। কথা বলতে পারতাম মন খোলে!'

হ্যাঁ, উভয় দলের আক্ষেপটা পৌঁছেছে পুষ্পের মালির কাছে। তাই তিনি সবকাজ সাইডে রেখে বুড়ো শরীরখানা নিয়ে খটখট শব্দে কীবোর্ড টিপে প্রস্তুত করে ফেলেছেন আস্ত একটা 'আল কলম পুষ্প'!

উফ! কী যে সুন্দর এবাবের সংখ্যাটি! হাতে নেয়া মাত্রই ঘ্রাণ ছড়ায়। সৌরভে ভরে ওঠে চারপাশ।

পাঠক, এবারের সংখ্যাটি বের করার আরও একটি প্রধান কারণ ছিলো। তাহলো- আরাকানি মুসলিমদের উপর চলমান নির্মম হত্যাযজ্ঞ মেনে নিতে পারেননি পুষ্পমালি মাওলানা আবু তাহের মিসবাহ। তাই ক্ষোভ আর চোখের অশ্রু ঢেলে মনের কথাগুলো বলেছেন কালো হরফে। তৃতীয় প্রকাশনার প্রথম সংখ্যাটিও নিবেদিত করেছেন আরাকানিদের জন্য। নাম দিয়েছেন 'আরাকানসংখ্যা'।

কী আছে ভেতরে?

আগের মতোই রয়েছে কুরআনের আলো, হাদিসের আলো আর আলী নদাবীর পাতা। কিশোর পাতা, তোমাদের পাতা এবং রোযনামচার পাতা। রয়েছে কচিকাঁচা ও বানান জলসা। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে বিস্তর আলোচনা। প্রবন্ধ-নিবন্ধ। আন্তর্জাতিক খবরাখবর ও হেফাজত, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের রোহিঙ্গাদের নিয়ে কথামালা।

রোহিঙ্গাশিশুর রোজনামচাও আছে সংখ্যা। এছাড়াও রয়েছে টুকরো টুকরো অনেক আয়োজন। প্রচুর লেখা। পড়তে গেলে কখনও জিব ভিজে যায় রসে রসে, আবার কখনও মনের অজান্তেই ক্ষোভ জেগে উঠে মনে।

আর মজার কথা হলো, পুষ্প রয়ে গেছে সেই আগের মতোই। মেকাপ-সেটাপ-পৃষ্ঠা-বদলায়নি কোনকিছুই। তাই পাঠক তার জিবে পাবে সেই পুরনো স্বাদ।

দরদাম

এবারের সংখ্যাটি বেশ বড়সড়। পৃষ্ঠা রয়েছে সবমিলিয়ে ৮৮টি। তিন কালারের চমৎকার এই পত্রিকাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা। পুষ্প হিসেবে এবং বর্তমান বাজার ধরে পত্রিকাটির দাম বেশি না হলেও সম্পাদকদের কাছে মনে হয়েছে সোনামণিদের জন্য বেশি হয়ে গেলো মূল্যটা।

তাই তিনি ওজর পেশে করে লিখেন, যদি ‘অর্থমূল্য’ ছাড়া বিতরণ করা সম্ভব হতো, খুশী হতাম। হয়à