রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘জয় বাংলা’ বাধ্যতামূলক করতে কোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'জয় বাংলা' কে বাধ্যতামূলক করার উদ্যোগ নিলো হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের দায়ের করা রিটের প্রেক্ষিতে ‘জয় বাংলা’কে  কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশের হাইকোর্ট।

হাইকোর্টের একটি বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করে।

৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী রবিবার (১০ ডিসেম্বর) নির্ধারণ করেছে হাইকোর্ট।

আবেদনের পক্ষে ড. বশির আহমেদ নিজেই শুনানি করেন।

তিনি বলেন, 'জয় বাংলা' কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক।

তিনি বলেন, আদালত যদি এই রিট আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেয় তাহলে "সকল সরকারি কর্মকর্তা এবং সাংবিধানিক কর্মকর্তাদের বক্তব্যের শুরুতে ও শেষে বাধ্যতামূলকভাবে জয় বাংলা বলতে হবে।" এছাড়া স্কুল-কলেজের অ্যাসেম্বলির শুরু এবং শেষেও "জয় বাংলা" ব্যবহার করতে হবে।

'জয় বাংলা' স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও কালে কালে এটির সাথে দলীয় রাজনীতির অনুষঙ্গ যোগ হয়েছে।

আওয়ামী লীগ তাদের দলীয় সভা সমাবেশে 'জয় বাংলা' ব্যবহার করলেও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই স্লোগানের বদলে 'বাংলাদেশ জিন্দাবাদ' ব্যবহার করে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ