শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিরপুরের ‘বায়তুল ফালাহ' হতে পারে মসজিদের রোল মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক

হেরার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুর-৬ এ মসজিদ-ই- বায়তুল ফালাহতে চলছে সপ্তাহব্যাপী সিরাত প্রতিযোগীতা। আরবী সনের গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়ালকে উপলক্ষ করে বিপুল বাজেটে সিরাত প্রতিযোগিতা ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

পৃথক পৃথক বিষয় বিন্যাস করে হদর, কিরাত, হামদ-নাত, ইসলামী সংগীত, ইসলামি রচনা ও ইসলামি ইতিহাসের কুইজ প্রতিযোগিতার জন্য ভিন্নভিন্ন দিন নির্ধারণ করা হয়েছে।

এ প্রতিযোগীতায় বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিভিন্ন কলেজ, ভার্সিটিসহ মোট ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহন করেছে। খ্যাাতিমান বিচারকদের মতামতের ভিত্তিতে প্রতি গ্রুপে সেরা ৩ প্রতিযোগীসহ মোট ২০জন প্রতিভাবানদের মোটা অঙ্কের অর্থ পুরষ্কার দেওয়া হবে।

জানা গেছে, অত্র মসজিদটির পরিচালনা পর্ষদের আন্তরিক সদিচ্ছা ও ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদের স্টাফদের নিরলস প্রচেষ্টায় ইসলামি আদর্শে সামাজিক বিপ্লবের সুদূর প্রসারী লক্ষ্য ও উদ্দেশ্যেকে সামনে নিয়ে প্রায় প্রতিটি মাসেই বিপুল বাজেটের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

পুরো বছর ধরে প্রতিটি মাসেই দীনিধারায় সমাজ সংস্করণমূলক প্রতিটি উদ্যোগেই প্রায় ৪-৫ লক্ষ টাকার বাজেট থাকে। বিষেশত তিন মাস ব্যাপি বয়স্কদের কুরআন ও দীন শিক্ষা, হজব্রত পালনেচ্ছুদের নিয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স ও আপ্যায়ন, রমজানে ইতেকাফে অংশগ্রহন কারীদের বিনামূলে ইফতার ও সেহরীর ব্যবস্থা এবং ইসলামি আদর্শ ও দ্বীন চর্চার নিমিত্তে জন সাধারনের জন্য উন্মুক্ত করে “হেরার আলো” নামে ইসলামি পাঠাগার পারিচালনা করা হচ্ছে।

এছাড়াও, কিছুদিন পূর্বে রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যে মসজিদটি এককভাবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ, বস্ত্র, একাধিক মসজিদ মাদরাসা নির্মাণ, কুরআন শরীফ, রেহাল টুপি সহায়তা ছাড়াও মুসল্লিরা কায়িক-শ্রম দিয়েছেন। এছাড়া রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণেরও পরিকল্পনা রয়েছে।

অত্র মসজিদের সন্মানিত খতিব হাফেজ মাওলানা সাঈদ আহমাদ বলেন, মসজিদটি পুরো বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ! এলাকাবাসীরও খুব সাড়à