শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রাজনীতিবিদরা দুর্নীতি না করলে তা অর্ধেক কমে যাবে কথাটি সঠিক নয়: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিবিদরা দুর্নীতি না করলে দেশের দুর্নীতি অর্ধেক আপনা-আপনি শেষ হয়ে যাবে। ’ বাহ্যিক দৃষ্টিতে তার কথার অবশ্যই যথেষ্ট গুরুত্ব আছে। কিন্তু প্রকৃত অর্থে তার কথাটি সঠিক নয়। আসলে এখন প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতিতে নেই। প্রকৃত রাজনীতিকরা রাজনীতিতে থাকলেও তারা ক্ষমতা ও গুরুত্বহীন এবং কোনো দুর্নীতি করে না। কারণ তাদের রাজনীতিতে যেমন গুরুত্ব নেই, দুর্নীতি করারও ক্ষমতা নেই। এখন রাজনীতি পরিচালনা করে অরাজনৈতিক ব্যবসায়ী বা অন্যান্য ব্যক্তিরা। অরাজনৈতিক লোকজন রাজনীতির মাঠ ভরে ফেলে রাজনীতিকে কলুষিত করছে। এখনো তলিয়ে দেখলে দেখা যাবে, যারা আগাগোড়া রাজনীতির সঙ্গে জড়িত তারা এখন নিঃস্ব সর্বস্বান্ত।

আমাদের নেতারা রাজনীতিতে টু-পাইস কামানো যায় এটা ভাবতেও পারতেন না। এসব ছিল তাদের চিন্তার অতীত। আমরাও সেই ধারাবাহিকতায় চলার চেষ্টা করেছি। কমিটি গঠন, রাজনৈতিক পদ অদলি-বদলি এসব করে টাকা-পয়সা পাওয়া যায় আমাদের চিন্তায় ছিল না। প্রতি বুধবার বাংলাদেশ প্রতিদিনে পীর হাবিব লিখে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পথ ধরে পীর হাবিব দুর্নীতি নিয়ে চমৎকার একটি লেখা লিখেছে। বহু পাঠকের সঙ্গে আমাকেও নাড়া দিয়েছে। তার লেখার সঙ্গে প্রায় সবটুকুই একমত। কিন্তু দ্বিমত পোষণ করি, প্রকৃত রাজনীতিবিদরা এখনো দুর্নীতির পাঁচ ভাগও করে না। কারণ দুর্নীতি এমন একটা কলাকৌশল তা শিখতে হয়, চরিত্র হারাতে হয়, বিবেক-বিবেচনা, ন্যায়-সত্যকে বর্জন করতে হয়। এখনো সবাই সে সব পারে না। সে সবের জন্য যতটা খেলো বিবেকহীন হতে হয় সামান্য রাজনীতি করলেও সহজে তেমন হওয়া যায় না।

রাজনীতির একটা মহিমা আছে। রাজনীতি ভালোবাসা জাগায়, মানবতা জাগায়, সম্মান ও মর্যাদাবোধ জাগায়। একটা চরিত্রহীন অথর্বের চাইতে সাধারণ রাজনীতির সঙ্গে জড়িত তৃণমূল পর্যায়ের একজন কর্মীর মেরুদণ্ড অনেক শক্ত, অনেক চনমনে। রাজনীতির সঙ্গে উঠাবসা যে কোনো মানুষের আত্মমর্যাদাবোধ অনেক বেশি। তাই রাজনীতিবিদ নয়, রাজনীতিক কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে কলুষিত হয়ে গেছে। ধুয়ে-মুছে ঝাড়পোছ করে রাজনীতি কিছুটা কলুষমুক্ত করা গেলে এবà¦