শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাইআতুল উলয়ার বৈঠক সম্পন্ন; সিদ্ধান্ত এলো যেসব বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর আইনী খসড়া চূড়ান্ত এবং কয়েকটি অমিমাংসিত বিষয় সমাধানের জন্য চট্টগ্রামে মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হাইআতুল উলয়া দায়িত্বশীলদের বৈঠক সম্পন্ন হয়েছে।

এতে পূর্বের কমিটি চূড়ান্তসহ অমিমাংসিত বিষয়ের সমাধান করা হয়েছে। বৈঠকে সব বোর্ডের নেতারা সিদ্ধান্তের উপর একমত হয়েছেন বলেও জানা যায়।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলেছে জোহর অব্দি। বৈঠক শেষে আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘ মুনাজাত করেন।

হাইআতুল উলয়ার চেয়ার‌ম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মুফতি রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মুফতী শাসমুদ্দীন জিয়া, মাওলানা আব্দুল বাসীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা এনামুল হক, মাওলানা আবদুল জব্বার জেহাদী।

আসুস্থতার কারণে আল্লামা আবদুল হালিম বুখারী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আনোয়ার শাহ ও মাওলানা মোস্তাফা আজাদ বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে তারা প্রতিনিধি পাঠিয়েছেন।

বৈঠক সূত্র জানায়, কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের অধীন নয় বরং হাইআতুল উলয়ার আধীনেই নেয়া হবে। কর্তৃপক্ষ আইন ভিত্তিতে মাস্টার্সের সনদ দেবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কো চেয়ারম্যান ২ নিয়োগের যে আবেদন এসেছিল সেটি আপাতত হচ্ছে না বলে জানা যায়। আল্লামা আহমদ শফী পূর্বের ৩২ সদস্যের কমিটি বহাল রেখেছেন এবং এটাতে কোনো রকম পরিবর্তন এ মুহূর্তে প্রয়োজন নেই বলেন মত দেন। সভায় তার সঙ্গে ঐক্যমতে আসেন উপস্থিত সদস্যরা।

হাইআতুল উলয়াà¦