শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কথিত লাভ জিহাদের অভিযোগে প্রকাশ্যে পুড়িয়ে মারা হল এক মুসলিম যুবককে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান প্রদেশের রাসমন্ড শহরে কথিত লাভ জিহাদের অভিযোগে এক যুবককে পুড়িয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, অমানবিক এই ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দুর্বৃত্তরা নিজেই।

দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন নিহতের নাম মোহাম্মদ ভট্ট শেখ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সৌম্যনাথ নামে এক ব্যক্তি মোহাম্মদ ভট্ট শেখ নামে ওই ব্যক্তিকে পেছন থেকে প্রথমে আঘাত করে আহত করে। এর পর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

শুধু তাই নয়, ভিডিওটিতে সৌম্যনাথ হুমকি দেয় যারা ‘লাভ জিহাদ’ করছে, তাদের সবারই এমন পরিণতি হবে।

ভারতের ভিন্ন ধর্মীয় সম্প্রদায় ছেলেমেয়ের মধ্যে প্রেম ও বিয়েকে কট্টরপন্থি হিন্দুরা ‘লাভ জিহাদ’ নামে অভিহিত করেছে৷ শুরুতে এর নাম দেয়া হয় ‘রোমিও জিহাদ’৷

কট্টর হিন্দুত্ববাদীদের মতে, এটি ধর্মান্তর ছাড়া আর কিছুই নয়৷ এমন অভিযোগে হিন্দু-মুসলিম দম্পতির বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে বিজেপি ও সমমনা কট্টরপন্থি দলগুলো।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ